বাংলা লিরিক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লিরিক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০১৪

একতারা তুই দেশের কথা [Ektara Tui Desher Kotha] ~ Lyrics

একতারা তুই দেশের কথা
শিল্পীঃ শাহনাজ রহমত উল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে।
একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে...
আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।
একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪

চল্‌ চল্ চল্ [Chol Chol Chol] ~ কাজী নজরুল ইসলাম

চল্‌ চল্ চল্
নজরুল গীতি

চল্‌ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্ ।।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।

চলরে নওজোয়ান,
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্‌
চল্‌ চল্ চল্।।

এই পদ্মা, এই মেঘনা - ফরিদা পারভীন (Lyrics)

এই পদ্মা, এই মেঘনা
গীতিকারঃ আবু জাফর
সুরকারঃ আবু জাফর
শিল্পীঃ ফরিদা পারভীন
সংগীত আয়োজনঃ জানে আলম

এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ, এ আমার প্রেম
আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে

এই মধুমতী ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদপটে

এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়
এই অবারিত সবুজের প্রান্ত ছুয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে

সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

কারার ঐ লৌহকপাট (Karar Oi Louho Kopat) - কাজী নজরুল ইসলাম

কারার ঐ লৌহকপাট
রচনা - কাজী নজরুল ইসলাম

কারার ঐ লৌহ–কপাট
ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত –জমাট
শিকল –পূজার পাষাণ –বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় –বিষাণ ! ধ্বংস –নিশান
উঠুক প্রাচী –র প্রাচীর ভেদি’।।
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা
মুক্ত –স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী –
শিখায় এ হীন্‌ তথ্য কে রে?

ওরে ও পাগ্‌লা ভোলা, দেরে দে প্রলয় –দোলা গারদগুলা
জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।
মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন –পানে।।

নাচে ঐ কাল –বোশেখী, কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।
লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী–শালায়–
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্‌ উপাড়ি।।

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয় (Ekbar Jete De Na Amar Chotto Sonar Gaye) - Lyric

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।।

পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।

ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় (Lyric)

খাঁচার ভিতর অচিন পাখি
শিল্পীঃ ফরিদা পারভীন
গীতিকারঃ ফকির লালন শাহ

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

জয় বাংলা বাংলার জয় (Joy Bangla Banglar Joy) - Lyric

জয় বাংলা বাংলার জয়
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ

জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
বাংলার প্রতি ঘর ভরে দিতে
চাই মোরা অন্নে।।
আমাদের রক্তে টগবগ দুলছে
মুক্তির রিক্ত তারুণ্যে।।

নেই ― ভয়
হস্ত হউক রক্তের প্রখ্যাত ক্ষয়।
আমি করি না করি না করি না ভয়।
অশোকের ছায় যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তব্ধ।।

চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ঐ কান্নার শব্দ।।
শাসনের নামে চলে শোষণের
সুকঠিন যন্ত্র।।
শব্দের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।

আর ― নয়।
তিলেতিলে মানুষের এই পরাজয়।।
আমি করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।

সালাম সালাম হাজার সালাম (Salam Salam Hajar Salam) - মোহাম্মদ আবদুল জব্বার

সালাম সালাম হাজার সালাম
শিল্পীঃ মোহাম্মদ আবদুল জব্বার
গীতিকারঃ ফজল-এ-খোদা
সুরকারঃ মোহাম্মদ আবদুল জব্বার

সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে - হেমন্ত মুখোপাধ্যায়

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
অ্যালবামঃ লুকোচুরি
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি।
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো,
এক হয়ে নতুন পথের বাঁকে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা।
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।

এক নদী রক্ত পেরিয়ে (Ek Nodi Rokto Periye) - শাহনাজ রহমতুল্লাহ

=Bangla Font=

এক নদী রক্ত পেরিয়ে
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
গীতিকার ও সুরকারঃ খান আতাউর রহমান

এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।

হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।

তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে
ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।

=English Font=

ek nodi rokto periye
banglar akashe roktim surjo anle jara
tomader ei rin kono din shodh hobe na
na na na shodh hobe na

mrittur mukhomukhi dariye
sat koti manusher jiboner sondhan anle jara
se ganer mohima kono din mlan hobe na
na na na mlan hobe na

hoyto ba itihashe tomader nam lekha robe na
boro boro lokeder vire gani ar gunider ashore
tomader kotha keu kobe na
tobu ei bijoyi bir muktisena
tomader ei rin kono rin kono din shodh hobe na
na na shodh hobe na

thak ora pore thak itihash niye
jiboner dinota hinota niye.
tomader kotha robe sadharon manusher vire
mathe mathe krishaner mukhe, ghore ghore krishanir buke
sriti bedonar akhi nire
tobu ei bijoyi bir mukti sena
tomader ei rin kono din shodh hobe na
na na na shodh hobe na

 

মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি (Mora Ekti Ful ke Bachabo Bole Juddho Kori)

শিরোনামঃ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
কন্ঠঃ আপেল মাহমুদ
গীতিকারঃ গোবিন্দ হালদার
সুরকারঃ আপেল মাহমুদ

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি

যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

এক সাগর রক্তের বিনিময়ে - Ek Sagor Rokter Binimoye [lyrics]

শিরোনামঃ এক সাগর রক্তের বিনিময়ে
শিল্পীঃ স্বপ্না রায়
কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ আপেল মাহমুদ

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।

পোষ্টের তথ্যসূত্রঃ Lyrics71.com

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

A Shohor Lyrics by Shohortoli (এ শহর) from the album: Borabor Shohortoli

এ শহর
লিরিকঃ গালিব
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ  বরাবর শহরতলী
চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে
আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে।
বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন
গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তুমিও চাইতে পারো, আমাদের মতো,
এ শহর বদলাতে;
বদলাতে গেলে বদলাতে হবে, অথবা
মৃত্যু নিশ্চিত জেনো আততায়ীর অপঘাতে।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তবুও সূর্য উঠে নিসর্গ নগরে,
নাগরিক হাসি চাতক ঠোঁটে।
খোলা কোনো মাঠে, কিশোরীর হাতে,
আবার ফুটপাতে, অথবা রাজপথ
মিছিল-রাঙাতে দৃপ্ত জয়রথে।
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

এ শহর সৃষ্টিতে, এ শহর সৌম্যতার;
এ শহর কৃষ্টিতে, এ শহর স্বপ্ন বিতরনের।
এ শহর উত্‍সবের, এ শহর নজরুলের,
এ শহর রবীন্দ্রের, এ শহর ভালোবাসার।

বুধবার, ৪ জানুয়ারি, ২০১২

"Mago Ma" Lyrics - Bari Siddiqui

Mago Ma
Artist: Bari Siddiqui
Type: Bangla Movie Song Lyrics
magoma ji go ji
korlam ki ronge
bhanga nouka baaite ailam gaange
ghumae nodi noshto korlo
oi na kola baange ||

bhanga noukae uthe jol
nodi kore kolo kol
kol kolakol paarina taar shonge
nodir naam kaminee shagor
baake baake ute lohor
koto shadhur bhora nouka
paar hoy taar toronge
bhanga nouka baaite ailam gaange ||

chilam shishu chilam bhalaa
na chilo shongsharer jala
hashitam khelitaam maayer shonge
ei dehe ashlo joyaani
gaaye ailo noyaa paani
kaam kaminee boshilo baam onge
bhanga nouka baaite ailam gaange ||

chilaam jowaan hoilaam buraa
lore gelo baaka gora
goloi ghora shob giyache bhenge
roshid uddin bole jaane
bhebe dekho apon mone
akdin mishibe maatir shonge
bhanga nouka baaite ailam gaange ||

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে - মাইলস (Bangla Lyrics + Mp3)

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে


ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা


Free Download "Dhiki Agun Jole" mp3 song by Miles


Click on the Image Below...


...Download...

Bondhu Tindin - Runa Laila (Bangla Lyrics + Mp3)

Bondhu Tindin
artist: Runa Laila
album/Movie: Unknown

bondhu tindin tor baarit gelam
dekhaa pailamna
gaang paar hoite choy anaa
firaa aaite choy anaa
aite jaite baro anaa ushul hoilonaa ||

budh baar e shubho jatra
bishudhbaare manaa
shukurbaare prem piriti
hoyna sholo anaa
shonibaare giyao tor dekha pailamna ||

tor kache jaibar belaae
thot rangaai paan e
ekla paiya ghaater maajhi
ulta boitha taane
kapor bhijja jawar bhoye
shatar dilamnaa ||

jhor brishti mathae loiyaa
gelaam raater belaa
giya dekhi kather dorjaae
lohar ekkhan talaa
chaabi loiya nithur kalaa
tuito ailinaa ||


***Download "Bondhu Tindin Tor Barit Gelam" mp3 by Runa Laila: Click Here 4 Download



If u like my post, then please "Like" and post a comment... Thnx! ;)

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

পরিচয় (Porichoy) - শিরোনামহীন

পরিচয়

কথা: তুহিন

সুর : তুহিন

 

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে

খাঁচার পাখি কখন কি আর, মনের পাখি হয় ?

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©Lyricshunter.wordpress.com

কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া

অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়

বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©LyricsHunter.wordpress.com

লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা

মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে

লোহার খাঁচার ছোট্ট ঘরে

কোন পাখি কি আর রয় ?

©LyricsHunter.wordpress.com

আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ......

©LyricsHunter.wordpress.com

তোমার আমার এই পরিচয়

সত্যি হবার নয়।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

পদ্মার ঢেউ রে (lyric+mp3) - খায়রুল আনাম শাকিল [নজরুল সঙ্গীত]

পদ্মার ঢেউ রে


আর্টিস্ট/শিল্পীঃ খায়রুল আনাম শাকিল


ধরনঃ নজরুল সঙ্গীত


পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥


মোর পরান বধু নাই
পদ্মে তাই মধু নাই নাইরে ॥
বাতাস কাঁদে বাইরে
সে সুগন্ধ নাইরে
মোর রূপের সরসীতে আনন্দ মৌমাছি
নাহি ঝঙ্কারে ॥


ও পদ্মারে, ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস তারে দিস এই পদ্ম তার পায়
বলিস কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে
ফেলে গেল চির অন্ধকারে।


পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে ॥


*ডাউনলোড লিংক: http://bdmusic001.webng.com/Podmar%20Dheure.mp3

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

"সারে যাঁহা সে আচ্ছা" lyrics by "নচিকেতা" [collected]

সারে যাঁহা সে আচ্ছা


আর্টিস্টঃ নচিকেতা


আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য।
ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য।
যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,
বধুকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলিপি সই হয় ।
হাস্পাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে যাঁহা সে আচ্ছা।


লাঞ্ছনা গঞ্জনা মাখা অভিযোজনে রপ্ত করেছি নিজেকে,
অসত্ হবার বহু বহু প্রচেষ্টায়, ব্যর্থ করেছি নিজেকে।
চাকরির স্ন্ধানে সুখতলা খয়ে যায়,গঙ্গার জল তবু একই ভাবে বয়ে যায়,
ঘুশ্, ঘুশ্,ঘুশের এক ঘুস-ঘুসে জ্বরে, গোটা দেশ চিত্কার করে ডাকে ‘ডাক্তার’,
ডাক্তার উড়ে আসে ঋণের অষুধ নিয়ে, গঙ্গার পুজো হয় গঙ্গার জল দিয়ে।
বছরের অন্তে, বাজেটের যন্ত্রে পিশে দেই জীবনটা, গচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে যাঁহা সে আচ্ছা।


প্রার্থির যোগ্যতা অথবা অভিজ্ঞতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দীনতা,
কোনো কিছুই কোনো কিছুকেই ঢাকে না। আর,
‘লোক’ অথবা ‘বিধান’ যে দিকেই তাকান, রাজনিতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না।
হাজার প্রতিশ্রুতি বাতাসেই বয়ে যায়, ‘চলছে না, চলবে না’, তবু তাই হয়ে যায়।
কত শত শয়তান, হতে চায় ভগবান, আল্লা না বড় রাম, এই চলে অবিরাম।
খুনোখুনি লাঠালাঠি, অবিরাম অনুক্ষণ,এদিকে তোমার আমার পেটেতে ছুঁচোর ডন।
সমাজ বিরোধি কিছু, করে বলে মাথা উঁচু, সমাজবাদের পথই সাচ্চা।
তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে যাঁহা সে আচ্ছা।

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

"আমি তোমারি চোখে" Lyrics by "শুভ্র দেব"

আমি তোমারি চোখে
আর্টিস্টঃ শুভ্র দেব
অ্যালবামঃ -
ছবিঃ -


আমি তোমারি চোখে দু'চোখ রেখে
জীবনের কবিতা পড়লাম
তাই তোমার কাছেই ছুটে আসলাম।


তুমি যে সোনার তরী রবী ঠাকুরের
অগ্নীবীণা তুমি নজরুলের
জীবনানন্দের বনলতা সেন
তোমার মাঝেই খুঁজে পেলাম।


তুমি রুপালী চাঁদ মাধবী রাতে
সূর্য তুমি যেন নীল আকাশ
দুঃখ আনন্দের ঠিকানা সেতো
তোমার কাছেই খুঁজে পেলাম।