shohortoli lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
shohortoli lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২

প্রস্থান (Prosthan) - শহরতলী (Shohortoli) [Lyric+mp3+video]

(1st published on net by LyricsHunter.wp.com)


প্রস্থান (Prosthan Lyrics)
অ্যালবামঃ বরাবর শহরতলী (album: Borabor Shohortoli)
ব্যান্ডঃ শহরতলী (band: Shohortoli)

Direct Mp3 Download Link:

Click Here For Download "Prosthan by Shohortoli from the album "Borabor Shohortoli"

“তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি নি,
আমাকে মন থেকে মুছে ফেলবে,
তুমি আছ এই সংসারে, আছ বারান্দায়,
মুখ দেখছ আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল,
দেখছ, দেখছ তোমার সিঁথি বেয়ে পেরিয়ে গেছে,
অন্তহীন উদ্যমের মধ্যে...
দেখছ, তোমার হাতের তালুতে ঝলমলে জ্বলছে রুপালী স্বপন...”

চলে যাওয়ার পথে, পিছু ফিরে দেখ আমাকে,
আছ শুধু তুমি এই হৃদয়ে...
ভালোবাসি শুধু তোমাকে, ভুল বুঝনা এই আমাকে,
না পাওয়ার বেদনা কাঁদে নীরবে...
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|

“আমাকে, আমাকে মন থেকে মুছে ফেলে,
তুমি অস্তিত্তের দুহাতে ফোটাচ্ছ ফুল,
আমি, আমি ভাবতেই পারি না, যখন ভাবি,
হঠাৎ, হঠাৎ করে একদিন, আমাকে ভুলে যেতে পার,
যেমন, যেমন ভুলে গেছ, অনেক দিন আগে পড়া কোন উপন্যাস,
তখন, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয়ে আমার সামনে পায়চারী করে ঘন ঘন মগজের মেঝেতে...”

স্বপ্নীল সেই স্মৃতিতে, ফিরে আসার সেই আশাতে,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে ||
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|

“তখন, তখন একটা বুনো ঘোড়ার ক্ষুরের আঘাতে,
ক্ষত-বিক্ষত হয়ে আমাকে, আর আমার আর্তনাদ,
তখন ঘুরপাক খেতে খেতে অবশুন্য হয়ে পরে নিশ্ছুপ এক সময়,
যেমন, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভুমিতে...”

নিশ্চুপ নিরবতা তোমার, হৃদয় যেন আমার,
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে,
স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেক আমার ভালবাসার ছোঁয়াতে ।|

“বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না,
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে,
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার, সব বর্বর পচা স্তব্ধ করে ফিরে এসো তুমি,
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়,
মিশে যাও, মিশে যাও, হৃদস্পন্দনে আমার, হৃদস্পন্দনে আমার...” (শেষ)

কপিরাইট ২০১২ - LyricsHunter.wordpress.com

Prosthan consert Video by Shohortoli:

[youtube:http://www.youtube.com/watch?v=L43IBw3VA9w]

shohortoli lyrics, borabor shohortoli album lyrics, lyrics by shohortoli, prosthan lyrics, bangla lyrics, lyrics bangla, bangla band songs lyrics, lyrics, bangla ganer kotha

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

A Shohor Lyrics by Shohortoli (এ শহর) from the album: Borabor Shohortoli

এ শহর
লিরিকঃ গালিব
সুরঃ মিশু
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ  বরাবর শহরতলী
চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে
আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে।
বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন
গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তুমিও চাইতে পারো, আমাদের মতো,
এ শহর বদলাতে;
বদলাতে গেলে বদলাতে হবে, অথবা
মৃত্যু নিশ্চিত জেনো আততায়ীর অপঘাতে।
ছুটে চলার বাহনে প্রকাশ্য চুম্বন, অথবা
জৈবিক কোন আচরন…..
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

তবুও সূর্য উঠে নিসর্গ নগরে,
নাগরিক হাসি চাতক ঠোঁটে।
খোলা কোনো মাঠে, কিশোরীর হাতে,
আবার ফুটপাতে, অথবা রাজপথ
মিছিল-রাঙাতে দৃপ্ত জয়রথে।
এ শহর বিকৃতের, এ শহর যৌনতার;
এ শহর প্রেতাত্মার, এ শহর হস্থমৈথুনের।
এ শহর আত্মহননের, এ শহর মৃত প্রতিমার;
এ শহর লালসার, এ শহর…..

এ শহর সৃষ্টিতে, এ শহর সৌম্যতার;
এ শহর কৃষ্টিতে, এ শহর স্বপ্ন বিতরনের।
এ শহর উত্‍সবের, এ শহর নজরুলের,
এ শহর রবীন্দ্রের, এ শহর ভালোবাসার।