shironamhin lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
shironamhin lyrics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

শাওনগগনে ঘোর ঘনঘটা ~ শিরোনামহীন – [অ্যালবামঃ রবীন্দ্রনাথ]

শাওনগগনে ঘোর ঘনঘটা
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ (২০১৩)

শাওনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম, বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহে বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।।


কপিরাইট © ২০১৪ - শিরোনামহীন[ডট]নেট

সকাতরে ওই কাঁদিছে সকলে ~ শিরোনামহীন – [অ্যালবামঃ রবীন্দ্রনাথ]

সকাতরে ওই কাঁদিছে সকলে
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ (২০১৩)

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।। ।


কপিরাইট © ২০১৪ - শিরোনামহীন[ডট]নেট

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ ~ শিরোনামহীন - [অ্যালবামঃ রবীন্দ্রনাথ]

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ রবীন্দ্রনাথ (২০১৩)

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।
ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।


কপিরাইট © ২০১৪ - শিরোনামহীন[ডট]কম

শন শন যদিও কাশবন - শিরোনামহীন

শন শন যদিও কাশবন
কথাঃ জিয়া
সুরঃ শাফিন

শন শন যদিও কাশবন-
দুলছে মন দমকা হাওয়ায় সারাক্ষণ
মেঘের ইশারা চাই যখন,
টিপ টিপ বৃষ্টি নামবে স্বপ্ন ভাঙবে,
কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে
হারিয়ে গেলেই প্রতিক্ষণ।

ঝোড়ো হাওয়া….ফিরে যাওয়া….তারাঢাকা অশ্রুহীন
আনবে কোনো সোনালী দিন
এই আকাশজুড়ে স্বপ্নপুড়ে,
ফিরছে যারা অনেকদূরে
দুচোখ জুড়ে স্বপ্নদিন।

সন্ধ্যা হলো আঁধার নামল সেই কখন
গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ
মেঘের দেশে বৃষ্টি শেষে,
ভেসে ভেসে কোন সুদুরে
দমকা হাওয়ায় উড়ছে মন…

তবু সুযোগ পেলে দুহাত মেলে
সর্ব চোখে হারিয়ে গেলে,
ফিরবে কি আর সোনালী দিন…

সংগৃহীতঃ ফেসবুক[ডট]কম

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

বাংলাদেশ (Bangladesh lyrics by Shironamhin) - শিরোনামহীন

বাংলাদেশ (Bangladesh)


শিরোনামহীন (Shironamhin)


কথা: জিয়া/শাফিন
সুর : শাফিন/জিয়া


কণ্ঠঃ তুহিন


যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম
যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ


মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ
যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায় ......

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ ......

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

পরিচয় (Porichoy) - শিরোনামহীন

পরিচয়

কথা: তুহিন

সুর : তুহিন

 

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে

খাঁচার পাখি কখন কি আর, মনের পাখি হয় ?

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©Lyricshunter.wordpress.com

কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া

অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়

বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়।

©LyricsHunter.wordpress.com

লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা

মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে

লোহার খাঁচার ছোট্ট ঘরে

কোন পাখি কি আর রয় ?

©LyricsHunter.wordpress.com

আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ......

©LyricsHunter.wordpress.com

তোমার আমার এই পরিচয়

সত্যি হবার নয়।

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

প্রান্তর :: শিরোনামহীন :: বন্ধুতা

প্রান্তর
undefined

কথা: তুহীন/জিয়া
সুর: তুষার


অ্যালবামঃ বন্ধুতা

ছেলেবেলায় ......
ফেলে আসা দীর্ঘশ্বাস
অকারণে কথা বলা
আমার পথচলা

সেই কবেকার হারিয়ে যাওয়া
ঘুড়ি সূতোয় ছন্দমাখা
ছেলেবেলা

দেখি ......
এ খোলা প্রান্তরে
স্বপ্ন আমারই ভেসে যায়
দু’চোখে ......

স্বপ্ন দেখার একদিন
স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায়
গল্প বলার কোনদিন
পুরনো সংলাপে অনেক অজানায়

ছেলেবেলায় ......
ফেলে আসা পথ ধরে
অকারণে কথা বলা
অকারণে পথ চলা

সেই কবেকার দুপুরবেলা
চুপিচুপি ঘুম পালানো
ছেলেবেলা।

কপিরাইটঃ www.Shironamhin.net