মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

আমি কোন পথে যে চলি

আমি কোন পথে যে চলি


শিল্পীঃ মান্না দে।
চলচ্চিত্রঃ ছদ্মবেশী।

আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি

সেই গলিতে ঢুকতে গিয়ে
হোচত্‌ খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার
দাঁড়িয়ে আছে একি
ভয়েরই খাড়াতে হয়ে গেলাম
পাঁঠা বলি

এখন আমি লেঙচে মরি
ওরে বাবা লেঙচে মরি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরি

হয়তো মনের দরজা খুলে
তুমিও ছিলে বসে
ভেস্তে গেল সুন্দরীগো
সবই কপাল দোষে
করেছি কি ভুল
নিজেই নিজের দু’কান মলি

 

আমি একজন শান্ত শিষ্ট পত্মী নিষ্ঠ ভদ্রলোক

আমি একজন শান্ত শিষ্ট পত্মী নিষ্ঠ ভদ্রলোক


movie: Ogo Bodhu Sundori

আমি একজন শান্ত শিষ্ট
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
একটি নিয়েই গোলক ধর্ম
দুই পাতেতে নেইকো লোভ

তোমরা প্রেমে পড়তে পারো
ওদের চলন-বলন দেখে
আঁকা ভুরুর বাঁকা ধনু
পারে তোমার মুণ্ডু খেতে

আমি জানি আসলটা কি
কোনটা ফাঁকি কোনটা মেকি
তুমি চেষ্টা করেও পারবেনা তা
আইবুড়োটা হাজার হোক

‘স্ত্রী’ শব্দটি ছোট হলেও
অতিশয় দুর্বোধ্য
কাঁচা মিঠে থাকেন তারা
যখন আসেন সদ্য

তারপরেতে ক্রমে ক্রমে
আসর যত উঠে জমে
প্রিয়া তখন গিন্নী হয়ে
কাঁপিয়ে তুলেন ব্রহ্মলোক

সেই রসে যে মজেছে ভায়া
সে বেল তলাতে আর যাবেনা
যতই কেন ইচ্ছে হোক

বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত
সে বেল তলাতে আর যাবে না
যতই কেন ইচ্ছে হোক

চলচ্চিত্রঃ ওগো বধু সুন্দরী

আমারও তো গান ছিল

আমারও তো গান ছিল


artist: Kishore Kumar

আমারও তো গান ছিল
সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে
থাকবো জীবনে

জানিনা কি অপরাধে
শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল
ভেঙে গেল প্রাণ
কত সুখ পেল বিধি
তার এ লিখনে

তোমাদের কাছে শুধু
জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড়
কিছু কি গো নাই
ভালোবাসা রাজার রাজা
নয় কি ভুবনে

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে


artist: Shyamol Mitra

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পারে।।
সে এক রূপ কথারই দেশ
ফাগুন সেথা হয়না কভু শেষ
তারারই ফুল পাপড়ি ঝড়ায়
সেথায় পথের ধারে।।
সে রূপ কথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝড়ে আমার গানে।
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
জানিনা আজ হৃদয় কোথায়
হারায় বারে বারে।।

আমার সোনার ময়না পাখি

আমার সোনার ময়না পাখি


কথা ও সুর : মোহাম্মদ ওসমান খান *
শিল্পী : নীনা হামিদ

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।

সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।

যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে


artist: Samina Chowdhury

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।

আমার পূজার ফুল

আমার পূজার ফুল

artist: Kishore Kumar

আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি
পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা

যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে যায়
সে রঙিন আলোর দীপ কোনদিনও
নিভে যাবেনা

জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শ্রাবণ যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো অঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনদিনও মুছে যাবেনা